রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কেন্দ্র করে উত্তাল নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাজ্যপালকে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একইসঙ্গে, দেওয়া হল ‘গো-ব্যাক’ স্লোগান। পাশাপাশি, রাজ্যপালের বিগত দিনের কর্মকান্ডকে মাথায় রেখে তাঁকে মহাম্মদ বিন তুঘলকের সাথে তুলনাও করলেন রাজ্যের শাসকদলের কর্মীরা।
রাজ্য-রাজ্যপাল বিতর্ক কোনও নতুন বিষয় নয়। আর রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত মানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত। কিন্তু আজ বোসকে কেন কালো পতাকা দেখালেন শাসকদলের কর্মীরা? জানা গিয়েছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত, ক্যাম্পাসের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের ৩০তম সমাবর্তন।
রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়
আর এই সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কারণেই আজ কল্যাণী বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের মুখে বোসকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল। কারণ, এই সমাবর্তনে মত নেই শাসক দলের।
রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

১০০ দিনের কাছ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন্দ্রের একাধিক প্রকল্পে বঞ্চিত হচ্ছে বাংলা, এই অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে বারংবার সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। দিল্লিতে গিয়ে প্রতিবাদও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরে এসে রাজভবনের সামনে ধর্নাতেও বসেন তিনি। অভিযোগ ছিল, রাজ্যপাল বাংলার এই বঞ্চনার কথা কেন্দ্রের কাছে তুলে ধরছেন না। আজও সেই একই কারণে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন নদীয়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা।

রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, তুলনা তুঘলকের সঙ্গে, উত্তাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর