নজরবন্দি ব্যুরো: আগামী বুধবার ১৩ ডিসেম্বর ২০০১ সালে হওয়া সংসদ ভবনে হামলার ২২ বছর পূর্তি হতে চলেছে। ফের তার আগে যে কোনও সময় সংসদ ভবনকে নিশানা করার হুমকি দিলেন আমেরিকার বাসিন্দা খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুন।
আরও পড়ুন: বেঁকে বসলেন দর্শনা, সৌরভকে বিয়ে করছেন না অভিনেত্রী!


সাম্প্রতিক কালে পান্নুনের নতুন একটি ভিডিয়ো সামনে এসেছে। সেটির নেপথ্যে একটি পোস্টার দেখা যাচ্ছে। এক দিকে ২০০১ সালে সংসদ ভবনে হামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দণ্ডিত আফজল গুরুর ছবি, অন্য দিকে পন্নুনের। নীচে লেখা, ‘কাশ্মীর থেকে খালিস্তান’। ভারতীয় গোয়েন্দাদের তাঁকে খুনের ‘ছক’ বানচাল হয়েছে বলে দাবি করে পান্নুন ওই ভিডিয়োয় ‘দিল্লি বনেগা খালিস্তান’ দাবি তুলেছেন।

সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে পান্নুনের হুমকির মুখে নিরাপত্তার বিষয়টি নিশ্ছিদ্র করার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর ‘কে২’ অর্থাৎ কাশ্মীর খালিস্তান ডেস্কটি সক্রিয় রয়েছে পান্নুনের পিছনে।আমেরিকার মাটিতে সে দেশের নাগরিক পান্নুনের উপরে হামলার চেষ্টার অভিযোগে নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে হোয়াইট হাউস।



১৩ ডিসেম্বর বা তার আগে পার্লামেন্টে হামলা হবে, Pannun হত্যা ষড়যন্ত্র নিয়ে নতুন হুমকি
‘সিসি ওয়ান’ নামে চিহ্নিত আর এক ভারতীয় পান্নুন-খুনের দায়িত্ব নিখিলকে দেন বলে অভিযোগ। গত মঙ্গলবার আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘‘নির্দিষ্ট ভাবে ভারতের বলে নয়…আমরা আন্তর্দেশীয় জুলুমের বিরোধী, সে যেখানেই হোক বা যে-ই করুক না কেন।’’ ভারত এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং আমেরিকা তার ফলের জন্য অপেক্ষা করবে বলে জানান তিনি।








