নজরবন্দি ব্যুরো: সম্প্রতি একটি খবর টলিউডের শীর্ষে রয়েছে, চলতি মাসের ১৫ ই ডিসেম্বরে নাকি চার হাত এক হতে চলেছে সৌরভ এবং দর্শনার। দুজনেই অফিশিয়াল ভাবে সেই খবর অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন। প্রথমে এই খবরটি গুজব হিসেবে আখ্যা পেলেও পরে তাতে শিলমোহর পরে। কিন্তু বিয়ের ঘোষণার কয়েকদিন পরেই বেকে বসলেন অভিনেত্রী! সৌরভকে বিয়ে করছেন না দর্শনা? নেপথ্যে কারণ কি?
আরও পড়ুন: ফের ‘গোপনে’ মা হলেন শ্রীলেখা মিত্র, সন্তানের বাবা কে? প্রশ্ন নেটিজেনদের


বেশ কিছুদিন আগেই সৌরভ এবং দর্শনা বিয়ে বাড়িতে গিয়ে তাদের ফুচকা খাবার ভিডিও শেয়ার করেছিলেন। সেই রিল সামাজিক মাধ্যমে এসে পড়তেই বহু কটাক্ষের শিকার হতে হয় সৌরভ কে। সমস্ত ক্ষোভ এসে পড়ে অভিনেতার দিকে। এমনকি দর্শনার অনুরাগীরা অনুরোধ করে, তিনি যেন সৌরভ কে বিয়ে না করেন।অনুরাগীদের কথায় সৌরভ ফালতু লোক।

যদিও পড়ে নেটিজেনদের কটাক্ষ নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, দর্শনা আমাকে বিয়ে করছে তার কিন্তু আমাকে ফালতু লাগেনা। তাই নেটিজেনদের কথায় তার কিছুই যায় আসে না। কিন্তু অসমর্থিত সূত্র অনুসারে, দর্শনা নাকি তার সিদ্ধান্তের পরিবর্তন করেছেন। তিনি নাকি সৌরভকে বিয়ে করতে চান না! এই ঘটনার সত্যতা যাচাই করে দেখেনি নজরবন্দি। অভিনেত্রী প্রকাশ্যে নিজের মুখে এখনও অব্দি কিছুই জানাননি।



বেঁকে বসলেন দর্শনা, সৌরভকে বিয়ে করছেন না অভিনেত্রী!
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অভিনেতা সৌরভ দাস এর একাধিক সম্পর্ক ছিল। অভিনেত্রী অনিন্দিতার সাথে তিনি বহু বছর লিভ ইন সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে থাকাকালীন নাকি অভিনেত্রী মধুমিতার সাথেও গোপনে সম্পর্ক রেখেছিলেন। ঘটনা জানাজানির পরেই নাকি অনিন্দিতা তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। এছাড়াও একাধিক অভিনেত্রীর নাম জুড়ে ছিল সৌরভের সাথে।







