Sreelekha Mitra: ফের ‘গোপনে’ মা হলেন শ্রীলেখা মিত্র, সন্তানের বাবা কে? প্রশ্ন নেটিজেনদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভশ্রীর পর এবার ‘মা’ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘরে এলো এক ফুটফুটে পুত্রসন্তান। এই মুহূর্তে খুশির জোয়ারে ভাসছেন তিনি। কিন্তু সন্তানের বাবা কে? প্রশ্নের বান তার অনুরাগীদের।

আরও পড়ুনঃ প্রয়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, শোকস্তব্ধ টেলি দুনিয়া।

টলিউডের ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই তিনি অন্যদের নিয়ে চর্চা করে থাকেন। কিন্তু এবার মা হয়ে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। কারন শ্রীলেখা বহুবছর আগে থেকেই একা। আগের পক্ষের একটা মেয়ে রয়েছে। সেই সন্তান অভিনেত্রীর আগের স্বামীর। পরবর্তীতে তার কোন সম্পর্কের কথাও সামনে আসেনি। তাহলে এই বাচ্চা কার? কৌতূহলী হয়ে পড়ছে সকলেই।

1 5

আসলে শ্রীলেখার নতুন সন্তান কোন মানুষ নয়। তিনি একজন চারপেয়ে জীব। তিনি একটি ছোট্ট বিড়ালছানা। অভিনেত্রী আদর করে তার নাম রেখেছে ‘মিঁয়া সাহেব’। নিজের অ্যাপার্টমেন্টের নীচ থেকেই উদ্ধার করেছেন অভিনেত্রী। তিনি বিড়ালছানাকে রোজ দুধ খেতে দিতেন। তবে দিন কাটতে থাকে কেউ বিড়ালছানাকে নিয়ে যায়না। ফলে বাধ্য হয়ে অভিনেত্রী নিজেই তাকে তার কাছে এনে রাখে।

ফের ‘গোপনে’ মা হলেন শ্রীলেখা মিত্র, বাবা কে? 

2 19

একটি প্রথম সারির সংবাদপত্রকে অভিনেত্রী তার মা হওয়ার কথা জানিয়েছেন। অভিনেত্রীর বাড়িতে একটি কুকুর রয়েছে। অনেকেই বলেন কুকুর এবং বিড়াল নাকি একসঙ্গে থাকতে পারেনা। তবে এক্ষেত্রে একেবারে উলটো হয়েছে। ছোট্ট বিড়ালছানা এবং শ্রীলেখার টম একসঙ্গে রয়েছে মিলেমেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন