Dinesh Phadnis dies: প্রয়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, শোকস্তব্ধ টেলি দুনিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস। তিনি সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২ঃ০৮ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দীনেশ। সূত্রের খবর, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মুম্বাইয়ের টুঙ্গা হাসপাতালে ভর্তি দীনেশ কে বাঁচানোর সবরকম চেষ্টা হয়েছিল। তবুও শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে চেন্নাইতে মৃত ৮, কলকাতায় ৩ দিন টানা বৃষ্টির পূর্বাভাস।

চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকের উদ্দেশে পাড়ি দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। পরে ধিরে ধিরে তাঁর শরীরের সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। যাকে বলা হয় মাল্টি অর্গান ফেলিওর। তার জেরেই মৃত্যু হয়েছে প্রখ্যাত অভিনেতার।

প্রয়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, শোকস্তব্ধ টেলি দুনিয়া।

dinesh 2

সনি টিভির জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’ পরিচিতি এনে দিয়েছিল দীনেশকে। এতে তার চরিত্রের নাম ফ্রেডরিক্স। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অনেকে দীনেশকে ফ্রেডি কিংবা ফ্রেডরিক্স নামেই জানতেন।

প্রয়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, শোকস্তব্ধ টেলি দুনিয়া।
প্রয়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, শোকস্তব্ধ টেলি দুনিয়া।

১৯৯৭ সালে প্রচার শুরু হয় ‘সিআইডি’র। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাড়নিস । তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন