C. V. Ananda Bose: ইডেনে খেলা দেখার টিকিট ফেরালেন রাজ্যপাল! কিন্তু কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইডেনে খেলা আর রাজ্যের সাংবিধানিক প্রধান ম্যাচ দেখতে যাবেন না? সেটা কী ভাবে হয়। তাই সেই মতো রাজ্যপালের কাছে পৌঁছে গিয়েছিল ৪টি টিকিট। কিন্তু সেই টিকিট তিনি ফেরত দিয়ে দেন। আর তার পরেই শুরু হয় জোর জল্পনা। কেন টিকিট ফেরালেন রাজ্যপাল? বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার চলছে।

আরও পড়ুন: ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি কলকাতা পুলিশের

টিকিট কালোবাজারিরও অভিযোগ উঠেছে। সিএবি কর্তাদের লালবাজারে তলবও করা হয়েছে। রাজ্যভবনের অ্যান্টি কোরাপশন যে সেল রয়েছে সেখানেও ওই টিকিট বিক্রি নিয়ে অভিযোগ জমা পড়েছে।

7 3

ক্রিকেট অনুরাগীরা অভিযোগ করেছেন তাদের আবেগ নিয়ে ছেলেখেলা করেছে উদ্য়োক্তারা। টিকিট কালোবাজারি হয়েছে। সামগ্রিক সেইসব পরিস্থিতি মাথায় রেখে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে পাঠানো ৪টি কম্পিমেন্টারি টিকিট তিনি ফিরিয়ে দেবেন।

ইডেনে খেলা দেখার টিকিট ফেরালেন রাজ্যপাল! কিন্তু কেন?

9 3

উল্লেখ্য, টিকিটের কালোবাজারি নিয়ে এন্টালি থানা থেকে শুরু করে ময়দান থানা ও লালবাজারে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে কোলকাতা পুলিশ। এমন কী CAB কর্তাদের থানায় ডেকে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এবার ইডেনে টিকিট সংক্রান্ত সমস্যার কারণেই কী প্রতীকী প্রতিবাদ জানালেন রাজ্যের রাজ্যপাল? প্রশ্ন উঠছে।

8 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর