Kolkata Police: ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি কলকাতা পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় এখন বিশ্বকাপ জ্বর। রবিবার মেগা ম্যাচকে কেন্দ্র করে কলকাতাসহ জেলার মানুষদের উত্তেজনা তুঙ্গে। ইন্ডিয়ার খেলা দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক আসছেন কলকাতার ইডেনে। তবে নতুন ইডেনে ৬৭ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইডেনের ম্যাচে টিকিটের চাহিদা বেড়েছে। আর তারসঙ্গেই বাড়ছে টিকিটের কালোবাজারিও।

আরও পড়ুন: ICC World Cup23: আজ ইডেন মহারণ, কেমন হবে ভারতীয় একাদশ?

অন্যদিকে, সিএবি সদস্যদের একাংশ জানিয়েছে যে, তাঁদের প্রাপ্য টিকিটও তাঁরা পাননি। শুধু তাই নয়, বিধায়করাও নাকি টিকিট পাননি ম্যাচের। অনেক আগেই অনলাইনে টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। আবার অনেকেই ভারতের খেলা দেখার লোভে মাঠে গিয়ে কালোবাজারি কারবারিদের পাল্লায় পড়ছেন বলেও অভিযোগ তুলেছেন। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই মাথাচাড়া দিয়েছে টিকিটের কালোবাজারি। এন্টালি থানা থেকে শুরু কপ্রে ময়দান থানা ও লালবাজারে টিকিটের এই কালোবাজারি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।

ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি পুলিশের
ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি পুলিশের

 

এহেন পরিস্থিতিতে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর হয়েছে লালবাজার। একাধিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। আর এই তদন্তের স্বার্থেই এবার বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিকে চিঠি দিল লালবাজার। কলকাতা পুলিশ সূত্রের খবর, কীভাবে ইন্ডিয়ার ম্যাচের টিকিট ছাড়া হয়েছে? তাছাড়াও কোথায় কত টিকিট দেওয়া হয়েছে? এই সব কিছুই জানতে চেয়ে বিসিসিআইযকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। আগামী ৭ নভেম্বরের মধ্যে সেই নথি পাঠানোর কথা বলা হয়েছে।

ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি পুলিশের

ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি পুলিশের

এদিকে, টিকিটের কালোবাজারি রুখতে ইতিমধ্যেই ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাচের প্রচুর টিকিট। এছাড়াও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি কর্তাদের তলব করা হয়েছে ময়দান থানায়।

ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি পুলিশের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত