রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। উপাচার্য নিয়োগ নিয়ে তর্জা শীর্ষে! এহেন পরিস্থিতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতে উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যেই নির্দেশ মতই ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে কমিটির জন্য সদস্যদের নামও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এহেন আবহে ফের বিস্ফোরণ মন্তব্য করলেন রাজ্যপাল।
রাজ্য রাজ্যপাল সংঘাত ক্রমেই বাড়ছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে, এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বিধানসভায় প্রস্তাব আনা হবে কিনা তা খোলসা করে বলা হয়নি। পরিস্থিতি যে দিকে বাঁক নিচ্ছে তাতে তাই হবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।
তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! এহেন আবহেই রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে যেই সব বিশ্ববিদ্যালয় গুলি উপাচার্যহীন হয়ে ছিল, এবার সেইসব বিশ্ববিদ্যালয় গুলির জন্য রবিবার রাতে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শিলিগুড়ির মাটিগাড়া নাবালিকা হত্যার ঘটনায় ফুঁসছে। শনিবার বনধ্ ডাকা হয় শিলিগুড়ি সহ গোটা দার্জিলিংয়ে। রবিবার মাটিগাড়া যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে গিয়েই কিন্তু রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। তিনি বললেন, “কন্যাদের সুরক্ষা ছাড়া এ রাজ্যে কন্যাশ্রী সফল হতে পারে না”।