১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নয়া নির্দেশ CV Ananda Bose-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! এহেন আবহেই রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে যেই সব বিশ্ববিদ্যালয় গুলি উপাচার্যহীন হয়ে ছিল, এবার সেইসব বিশ্ববিদ্যালয় গুলির জন্য রবিবার রাতে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন: ISRO: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইসরোর বিজ্ঞানী, তাঁর কাউন্টডাউনেই চাঁদে রওনা চন্দ্রযানের

যেহেতু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য না থাকায় বারংবার একাধিক অভিযোগ উঠছিল। কখনও প্রশাসনিক কাজ আটকে থাকার অভিযোগ, আবার কখনও পড়ুয়ারাও ডিগ্রির সার্টিফিকেট পাচ্ছিলেন না বলে অভিযোগ জানাছিলেন। যদিও একাধিক অভিযোগের জেরে প্রথমে রাজভবন পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নির্দেশ রাজ্যপালের
১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

কিন্তু এরই মাঝে রবিবার রাতে বিশ্ববিদ্যালয় গুলিতে এই নিয়োগের খবর সামনে আসে। কিন্তু হঠাৎ কেন উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল? তবে রাজ্যপালের এই সিদ্ধান্তের জেরে আগামী দিনে ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকট করতে চলেছে বুলে মত ওয়াকিবহাল মহলের।

১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই জানানো হয়েছিল যে, যেই সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নেই, সেই সব বিশ্ববিদ্যালয় গুলিতে পড়ুয়াদের সমস্যার কথা ভেবে সেখানে উপাচার্যের ভূমিকা পালন করবেন আচার্য। অর্থাৎ রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ ও পড়ুয়াদের সার্টিফিকেট বা অন্য নথি প্রদান করবেন। আর এর পরেই নতুন করে রাজ্য ও রাজভবনের মধ্যে সংঘাতের ছবি প্রকাশ্যে আসতে থাকে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই নিয়েও তুঙ্গে উঠে তরজা!

১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত