TMC: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজ্যপাল সংঘাত ক্রমেই বাড়ছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপাচার্য নিয়োগে রাজ্যপালের ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে, এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বিধানসভায় প্রস্তাব আনা হবে কিনা তা খোলসা করে বলা হয়নি। পরিস্থিতি যে দিকে বাঁক নিচ্ছে তাতে তাই হবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ কারুর থেকে এক পয়সা নেইনি তাও পরিবারকে হেনস্থা, গোয়েন্দা এজেন্সির কার্যকলাপে ক্ষুব্ধ মমতা

রবিবার মধ্যরাতে একই সঙ্গে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ঠিক করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই সিদ্ধান্তের পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, “দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করে দিতে উঠে পড়ে লেগেছেন বাংলার নতুন রাজ্যপাল।’’ একই সঙ্গে ব্রাত্য বলেন, “রাজা কৃষ্ণচন্দ্রের সভায় বিদূষক ছিলেন তাঁকে রাজ্যপাল করে দেওয়া হয়েছে।”

রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে
রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

রাজ্যপাল সিভি আনন্দ বোসের ওপর রাজ্য সরকারের ক্ষোভ নতুন বিষয় নয়। উপাচার্য পদ সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে আনার বিল, হাওড়া পুরসভার সংশোধনী বিল থেকে শুরু করে বন্দি মুক্তি- কোনও বিলেই সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কারণে রাজ্য সরকারের এমনিতেই ক্ষোভ বাড়ছিল দিনের পর দিন। আর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সব সীমা অতিক্রান্ত করেছেন রাজ্যপাল বলে মনে করছে নবান্ন।

রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

     রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

ব্রাত্য বসু আজই রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যাবার কথা ঘোষণা করেছেন। এখন, আগামী দিন রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল বিধানসভায় প্রস্তাব আনে কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে
রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল? জল্পনা তুঙ্গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর