শনিবার হুগলীতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফের একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। মুখ খুললেন রাজভবনের শ্লীলতাহানির প্রসঙ্গে।
আরও পড়ুন: ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। গত ২মে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে তরুণী জানান, তিনি শ্লীলতাহানির শিকার। আর তাঁর সরাসরি অভিযোগ খোদ রাজ্যপালের বিরুদ্ধে! এই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি।

ইতিমধ্যেই রাজভবনের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কারণ, ফুটেজটি বাইরের, করিডরের। তৃণমূলের দাবি, চেম্বারের ভিডিও প্রকাশ করা হোক যেখানে ঘটনাটি ঘটেছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল বড় বড় কথা বলতেন। আর এখন কোন অধিকারে তিনি মহিলাদের সম্মানহানি করলেন? আমি তো আর রাজভবনে যাচ্ছি না বাবা! এ যা লোক দেখছি পাশে বসাও পাপ। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলব। কিন্তু, রাজভবনে আমি আর যাব না।”
প্রয়োজনে রাস্তায় কথা বলব, ওনার পাশে বসাও পাপ! রাজভবনে আর না যাবার সিদ্ধান্ত নিলেন মমতা




