পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর ‘সার্টিফিকেট’ রাজ্যপালের

Lok Sabha Election 2024: এ রাজ্যে ভোট মানেই যে হিংসা-অশান্তি, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার হয়ে গেল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হল। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। আর এ রাজ্যে ভোট মানেই যে হিংসা-অশান্তি, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের পরের দিন তিনি জানালেন, গত পঞ্চায়েত নির্বাচনের চেয়ে প্রথম দফার ভোটে হিংসা কম হয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

ভোটের দিন কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁকে বাধা দেয় কমিশন। এরপর রাজভবনের পিস রুম থেকে তিন কেন্দ্রের ভোটগ্রহণে নজরদারি চালান বোস। কোচবিহারের দিনহাটা, শীতলকুচি থেকে অশান্তির খবর আসে। অন্যান্য জায়গাও বিক্ষিপ্ত ঝামেলা হয়।

পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর 'সার্টিফিকেট' রাজ্যপালের
পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর ‘সার্টিফিকেট’ রাজ্যপালের

পিস রুমে রাজ্যপালের কাছেও বেশ কিছু অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগ তিনি কমিশনের হাতে তুলে দেবান বলেও জানিয়েছেন। তবে, রাজ্যপালের মতে, গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় প্রথম দফায় হিংসা-অশান্তি কম হয়েছে।

পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর 'সার্টিফিকেট' রাজ্যপালের

পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর ‘সার্টিফিকেট’ রাজ্যপালের

যদিও রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “শুনেছি উনি কি সব পিস রুম খুলেছেন। শান্তির বার্তা দিতে চাইছেন! পিস রুমের নামে প্রচার চালাচ্ছেন। ওটা পিস হেভেন না হয়ে যায়!”

পঞ্চায়েতের চেয়ে হিংসা কম হয়েছে, প্রথম দফা ভোটের পর 'সার্টিফিকেট' রাজ্যপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর