তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

Chopra: রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাবার জন্য অনুরোধ করে তৃণমূল। সেই দাবি মেনেই এদিন সেখানে গেলেন সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে যখন সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি সেখানে তৃণমূলের চেয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra) মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ। আর শাসক দলের দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গিয়ে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করে প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিলেন তিনি।

আরও পড়ুন: পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

কিছুদিন আগেই রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় (Chopra) যাবার জন্য অনুরোধ করে তৃণমূল। সেই দাবি মেনেই এদিন সেখানে গেলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানী। মূলত বিএসএফের বিরুদ্ধেই অভিযোগ ছিল শাসক দলের। বোস জানান, “তিনি বিএসএফের বিরুদ্ধে যে রিপোর্ট উঠে এসেছে তা স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলে দেব।”

তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি চোপড়ার (Chopra) চেতনাগাছে বিএসএফের খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যান সেখানে। গত সোমবার গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘটনাস্থলের পাশের মঞ্চ খাটিয়ে ধর্নায় বসেছে শাসক দলের স্থানীয় নেতারা। দাবি, এই শিশুমৃত্যুর জন্য দায়ী বিএসএফ অফিসারদের শাস্তি।

তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস
তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

অন্যদিকে, আবার বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি। তিন তৃণমূল নেতার বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে জমি হাতানোর অভিযোগ গ্রামবাসীদের। ইতিমধ্যেই উত্তম সর্দার ও শিবু হাজরা নামে দুই শাসক দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, অভিযুক্ত ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহান এখনও অধরা।

তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

তৃণমূলের দাবি মেনে চোপড়ায় রাজ্যপাল, প্রতিটি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

সন্দেশখালির ঘটনায় সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এরপরই তৃণমূলের তরফে দাবি করা হয়, চোপড়ার (Chopra) ঘটনা সন্দেশখালির চেয়ে কিছু কম নয়, তাহলে সেখানে কেন যাচ্ছেন না রাজ্যপাল। অবশেষে সেই দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় গেলেন রাজ্যপাল। এবার তিনি বিএসএফের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে কী রিপোর্ট জমা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন