পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

Agnimitra Paul: গত মঙ্গলবার সন্দেশখালিতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে উপস্থিত ছিলেন পাগড়িধারী এক আইপিএস অফিসার। সেই অফিসারকে 'খলিস্তানি' বলে আক্রমণ করেন অগ্নিমিত্রা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানে উপস্থিত ছিলেন পাগড়িধারী এক আইপিএস অফিসার। সেই অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন অগ্নিমিত্রা। এবার বিজেপি নেত্রীর সেই মন্তব্যের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে বিজেপির মানসিকতাকে নিন্দা জানালেন তিনি।

আরও পড়ুন: এত দিন ধরে কেন চুপ বিরোধীরা? সন্দেশখালিকাণ্ডকে ‘সাজানো ঘটনা’ বলল তৃণমূল

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। সন্দেশখালিতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয় বিজেপির প্রতিনিধি দল। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় বিজেপির। সেখানেই পাগড়িধারী এক আইপিএস অফিসারলে ‘খলিস্তানি’ দেগে দেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যদিও এই ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছেন, “এটা আমাদের সংস্কৃতি নয়। ওই অফিসার অন্যায় ভাবে বাধা দিয়ে নিজের রেটিং বাড়াতে চাইছিলেন। আমরা সাম্প্রদায়িক বা ব্যক্তিগত আক্রমণের বিরোধী। দেশ সবার আগে।”

পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা
পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

মঙ্গলবার সেদিনের সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে তিনি লিখেছেন, “পাগড়ি পরলেই খলিস্তানি? বিজেপি তা হলে মনে করছে, যারা পাগড়ি পড়ে তারাই খলিস্তানি! ওদের বিভাজনের রাজনীতি এবার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুন্ন করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। আমাদের জাতির প্রতি তাঁদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।”

পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

প্রসঙ্গত, এই আইপিএস অফিসার সিপিআইএম আমল থেকে বাংলা কর্মরত। সেদিন খলিস্তানি বলার পর তিনিও প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, “আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি হয়ে গেলাম!” এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “সেদিন উচিৎ ছিল বিজেপি নেতারদের ঘাড় ধরে বের করে দেওয়া। এটাই বিজেপির নোংরা সংস্কৃতি। পুলিশ যদিও সেদিন সংযম দেখিয়েছে। তাই কিছু করা হয়নি।”

পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত