সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) সরগরম রাজ্য-রাজনীতি। মঙ্গলবার দ্বীপাঞ্চলে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম নেত্রী বৃন্দা কারাট। এলাকা পরিদর্শনের পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু। দিলেন আশ্বাস। এবার সন্দেশখালি প্রসঙ্গে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঠিক কি বলেছেন তিনি?
আরও পড়ুন: সন্দেশখালিতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন শাহজাহানকে ফিনিশ করার হুঙ্কার!


কুণাল ঘোষের (Kunal Ghosh) বয়ানে, “এত দিন ধরে এত কিছু চলছে, তাহলে বিরোধীরা কিছু বলেননি কেন? ওখানে তো বিজেপি সিপিআইএমের নেতারা ছিল। ওটা তো তৃণমূলের এলাকা নয়। এখন একটা নাটক হচ্ছে ওখানে! এটা কোনও দলকে নিয়ে সমস্যা নয়। একজন ব্যক্তিকে নিয়ে সমস্যা। আর চোপড়ায় যখন চার জনের মৃত্যু হল তখন কোথায় ছিলেন বিরোধীরা? বাম আমলে প্রচুর গণধর্ষণ, গণহত্যা হয়েছে। আর এখন তাঁদের নেত্রী ওখানে ফ্যাশন প্যারেড করতে গিয়েছেন।”

পাশাপাশি কুণাল (Kunal Ghosh) আরও বলেন, “অনেকেই মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন। আমি বুঝি না, যখন ইডির ওপর হামলা হল তখন বলা হল, তৃণমূলের গুণ্ডারা করেছে। আর এখন বিক্ষোভে বলা হচ্ছে গ্রামবাসীরা করছে। কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে? বিজেপি সিপিআইএম ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই এখন একটা পেয়ে এরকম করছে। শান্ত জায়গাকে উত্তেজিত করছে।”



বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে সরগরম সন্দেশখালি (Sandeshkhali Issue)। তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। ইতিমধ্যেই তৃণমূলের তরফে উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর পুলিশ তাঁকে আটক করেছে। গ্রেফতার হয়েছেন শিবু। তবে, ৪৭ দিন পার হলেও অধরা শেখ শাহজাহান।
এত দিন ধরে কেন চুপ বিরোধীরা? সন্দেশখালিকাণ্ডকে ‘সাজানো ঘটনা’ বলল তৃণমূল

কলকাতা হাই কোর্টের অনুমতি পেয়েই মঙ্গলবার সন্দেশখালি (Sandeshkhali) গেলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন ধামাখালিতে তাঁকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। প্রধান বিচারপতির নির্দেশে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও শঙ্কর ঘোষকে সন্দেশখালিতে প্রবেশের অনুমতি দেয় পুলিশ।
সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখেই আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হল। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাফ জানিয়েছেন, শেখ শাহজাহানের সময় শেষ, তিনি ফিনিশ। আবার আগামী ২৬ তারিখ সন্দেশখালি আসবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।







