নির্বাচনে তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।” কুণাল ঘোষ আরও বলেন, “দিল্লির ভোটের ফল বাংলায় কোনও প্রভাব ফেলবে না। দিল্লির ঘটনা দিল্লিতে, এখানে আমাদের কোনো মন্তব্য নেই।”
এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি আহ্বান জানানো হয়েছে, অভয়ার বাবা-মা যেন কোনো ধরনের রাজনৈতিক চক্রান্তের অংশ না হন এবং ন্যায়বিচারের পথে দাঁড়িয়ে মেয়ের হত্যাকারীর শাস্তির দাবি করেন।
শনিবার রাতে একটি জিবি মিটিং করে জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা জানান, আগামী সোমবার সুপ্রিম কোর্ট যদি মনঃপুত রায় না দেয়, তাহলে সেদিন বিকেল পাঁচটা থেকেই সমস্ত সরকারি মেডিকেল কলেজে আবার পূর্ণ কর্মবিরতি শুরু হয়ে যাবে।
গণশক্তির সম্পাদক শমীক লাহিড়ি কুণাল ঘোষকে কটাক্ষ করে এক ডিজিটাল সংবাদমাধ্যমকে বলেছেন, "কুণালবাবু খবরের কাগজের নিয়মকানুন জানেন। তা সত্ত্বেও প্রচারের আলোয় থাকতে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন।"