কোথায় শপথ বাক্য পাঠ হবে তা নিয়ে জয়ী দুই তৃণমূল প্রার্থী ও রাজ্যপালের মধ্যে জারি রইল টানা পোড়েন। এখনও কাটল না শপথ গ্রহণ নিয়ে জটিলতা। এই নিয়ে চতুর্থ বারের জন্য বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল সায়ন্তিকা ও রায়াত। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি অনড় রাজভবনে শপথ বাক্য পাঠ করানো নিয়ে। আজ এই দাবি জানিয়ে বিধানসভার বাইরে ফের ধর্নায় বসে এই সায়ন্তিকা- রায়াত।
ফল ঘোষণার পর প্রায় একমাস পার হতে চলল আর এখনও কাটল না দুই বিধায়কের শপথ জট। অন্যদিকে উন্নয়নমূলক কাজ থমকে থাকার কারণে ফল ভোগ করতে হচ্ছে বরানগর ও ভগবানগোলার মানুষদের । যা নিয়ে বার বার সরব হচ্ছেন এই দুই জয়ী তৃণমূল প্রার্থী। শুধু তাই নয় বিধানসভায় শপথ বাক্য পাঠ করানো নিয়ে বিধানসভার স্পিকারের তরফ থেকেও রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে।



রাজ্যপালকে চতুর্থবার চিঠি সায়ন্তিকাদের, জটিলতা কাটাতে ফের হস্তক্ষেপ বিমানের
শুধু তাই নয় জেদাজেদি বন্ধ করে দ্রুত শপথ গ্রহণ করানোর আর্জি জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্যপাল বিধানসভায় শপথ গ্রহণ করানোর জন্য উপস্থিত হলে তাঁকে গেট থেকে রিসিভ করে বিধাসভায় আনার কোথাও জানিয়েছেন তিনি।



এদিকে সোমবার কোচবিহারকাণ্ড ও চোপড়ার ঘটনায় বিধানসভা চত্বরে বিক্ষোভ ও ধর্না প্রদর্শন করেন বিজেপির মহিলা বিধায়করা। অপরদিকে একই দিনে বিধানসভা চত্বরে ধর্নায় বসে সায়ন্তিকা-রায়াত ও। ফলে বিধানসভা চত্বরে পরস্পর দুই বিরোধী সিবিরের ধর্নাবস্থানে কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক থেকে তৎপর প্রশাসন।







