বেলাশেষে মোদির বার্তা: “বাংলার সেবা আমার কর্তব্য”, খোলা চিঠি ও অডিও প্রকাশ

প্রচারের শেষ দিনে বঙ্গবাসীর উদ্দেশে মোদির খোলা চিঠি ও অডিও বার্তা, ‘বিকশিত বাংলা’র প্রতিশ্রুতি দিয়ে সেবা ও নিরাপত্তার অঙ্গীকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রচারের শেষ মুহূর্তে সরাসরি বঙ্গবাসীর দরজায় পৌঁছতে চাইলেন প্রধানমন্ত্রী মোদি। জনসভা আর রোড শোর পাশাপাশি এবার খোলা চিঠি ও অডিও বার্তার মাধ্যমে আবেগঘন আবেদন—বাংলার উন্নয়ন, নিরাপত্তা এবং ‘বিকশিত বাংলা’র স্বপ্ন তুলে ধরলেন তিনি। ভোটের ঠিক আগে এই বার্তাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চিঠিতে মোদি লিখেছেন, “ভয়ের দিন শেষ হোক, আসুক আস্থা।” তাঁর দাবি, বাংলার যুবশক্তি, নারীশক্তি, কৃষক, শ্রমিক থেকে ব্যবসায়ী—সবাই পরিবর্তনের পক্ষে। অডিও বার্তায় তিনি আরও একধাপ এগিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের সেবা করা আমার কর্তব্য।”

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে একাধিক সভা ও রোড শো করেছেন মোদি। এক দিনে তিন-চারটি সভা করে কার্যত টানা প্রচারে ছিলেন তিনি। বিজেপির লক্ষ্য স্পষ্ট—ছাব্বিশের ভোটে বাংলায় সরকার গঠন।

বক্তব্যে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করা তাঁর দায়িত্ব। “আমি কথা দিচ্ছি, আমরা একসঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ উদযাপন করব,”—এই আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, আগের নির্বাচনে বড় প্রত্যাশা থাকলেও ফল আশানুরূপ হয়নি বিজেপির। তবু এবার আরও আক্রমণাত্মক কৌশলে মাঠে নেমেছে দল।

এই প্রেক্ষাপটে মোদির খোলা চিঠি ও অডিও বার্তা যে ভোটারদের মনোভাব প্রভাবিত করার চেষ্টা, তা স্পষ্ট। শেষ মুহূর্তে আবেগ, প্রতিশ্রুতি ও আত্মবিশ্বাস—সব মিলিয়ে বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করল এই পদক্ষেপ।

বেলাশেষে মোদির বার্তা: “বাংলার সেবা আমার কর্তব্য”, খোলা চিঠি ও অডিও প্রকাশ
 খোলা চিঠি ও অডিও প্রকাশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর