খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

Hiran Chatterjee: ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।

আরও পড়ুন: কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার কেশপুরে গিয়ে দেব বলেন, “আমাদের কাছে খবর রয়েছে বিজেপি খুনের রাজনীতি করার ষড়যন্ত্র করছে। আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে কেউ খুন হতে পারেন। বিজেপি নিজেদের লোককে খুন করিয়ে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আমি মানুষদের বলতে চাই, আপনারা সাবধানে থাকুন।” বুধবার বীরভূমে প্রচারে এসেও একই কথা বলতে শোনা যায় তৃণমূলের তারকা প্রার্থীকে।

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!
খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

দেবের এই আশঙ্কা নিয়ে পাল্টা মুখ খুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা আর এক তারকা হিরণ চট্টোপাধ্যায়। তাঁর মতে, এই খুনের পরিকল্পনা করছেন স্বয়ং দেব, বা তাঁর দল তৃণমূল কংগ্রেস। তিনি দেবের বিরুদ্ধে এফআইআর করবেন বলেও জানিয়েছেন।

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

হিরণের কথায়, ‘‘আমরা এফআইআর করছি। আমি কেশপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে বলছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে। এক জন সাংসদ এবং প্রার্থী খুনের পরিকল্পনা করছেন। বিজেপি কোনও খুনের পরিকল্পনা করবে কি ওঁকে জানিয়ে? এটা কি কোথাও হয়েছে? কেউ শুনেছেন পৃথিবীতে?’’

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর