কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: হুগলির বলাগড়ে মুখ্যমন্ত্রী বলেন কী কারণে তিনি লকেটের বিপরীতে রচনাকে প্রার্থী করলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা কেন্দ্র হুগলী। যেখানে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর তৃণমূলের থেকে ভোটে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এক কথায় এই কেন্দ্র তারকা কেন্দ্র। রুপলি জগতের দুই নায়িকা এবার ভোট যুদ্ধে মুখোমুখি। লকেট অভিনয় ছেড়ে বেশ কিছুদিন আগেই রাজনীতিতে এসেছেন।

আরও পড়ুন: বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

mamata 1

তিনি এক বারের সাংসদও বটে। কিন্তু রচনা রাজনীতিতে এক্কেবারে নতুন। দিদি নম্বর ওয়ানের মঞ্চ ছেড়ে রাজনীতির ময়দানে রচনাকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা নিজেই স্বীকার করেছেন সে কথা। কিন্তু প্রশ্ন হল অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে এক্কবারে আনকোরা রচনাকে কেন প্রার্থী করল তৃণমূল।

rachana

এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড়ে মুখ্যমন্ত্রী বলেন,

কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

rachana1

“আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন