মা হতে চলেছেন ক্যাটরিনা? দ্রুত লন্ডন ছুটলেন ভিকি

Katrina Kaif: ডেআউটিং-এর একটি ছবি শেয়ার করতেই নেটপাড়ার অনুমান তিনি মা হতে চলেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এ বার কি সুখবর দিতে চলেছেন তারকা জুটি ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল? ক্যাটরিনা মা হতে চলেছেন, এমন গুজব একাধিক বার ছড়িয়েছে। আর এবারও ছড়িয়ে পড়ল সেই একই খবর। বর্তমানে লন্ডনে রয়েছেন ক্যাটরিনা কইফ।

আরও পড়ুন: রাহুলের পাশে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে এক হাত নিলেন শামি, কী বললেন ভারতীয় পেসার

kat

সেখানেই ডেআউটিং-এর একটি ছবি শেয়ার করতেই নেটপাড়ার অনুমান তিনি মা হতে চলেছেন। তাঁর লং কোটের তলায় লুকিয়ে বেবিবাম্প। যদিও তিনি হাত দিয়ে কৌশলে তা ঢেকে রেখেছেন বলেও অনুমান এক শ্রেণির।

মা হতে চলেছেন ক্যাটরিনা? দ্রুত লন্ডন ছুটলেন ভিকি
মা হতে চলেছেন ক্যাটরিনা? দ্রুত লন্ডন ছুটলেন ভিকি

আর এই খবরে এবার সিলমোহর দিতে চলেছেন কি ভিকি কৌশল? কারণ এই খবরের পাশাপাশি শোনা যাচ্ছে স্ত্রীর সঙ্গে দেখা করতে দ্রুত লন্ডন ছুটছেন নাকি তিনি। তবে কি জল্পনাই এবার সত্যি? সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে মেলা দায়, যতক্ষণ পর্যন্ত না জুটির কেউ এই সুখবর শেয়ার করে নিচ্ছেন।

মা হতে চলেছেন ক্যাটরিনা? দ্রুত লন্ডন ছুটলেন ভিকি

viki

তবে অনুরাগীরা চাইছেন, এ বার ভিকি-ক্যাটরিনার কোলে আসুক নতুন অতিথি। উল্লেখ্য, ক্যাটরিনা ও ভিকি গাঁটছড়া বাঁধেন ২০২১-এ। রাজকীয় কায়দায় বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন