চেন্নাইয়ের জার্সিতে কি চিপকে লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? রাজস্থানকে হারিয়েও মাহি ভক্তদের মনে উঁকি দিচ্ছে সেই আশঙ্কা। তিনি নিজে কিছু জানাননি। সিএসকে কর্তৃপক্ষও নীরব। কিন্তু প্রশ্নটা ঘুরছে সমর্থকদের মধ্যে। এবার সোজা ব্যাটে সেই প্রশ্নের উত্তর দিলেন সুরেশ রায়না।
আরও পড়ুন: দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা



আইপিএলের এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না। হঠাৎই প্রাক্তন সতীর্থ তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন রায়নাকে, “তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?” উত্তর দিতে সময় নেননি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, “একদমই নয়।”



আসলে জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সমাজমাধ্যমে তারা সমর্থকদের উদ্দেশে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামেই কিছু ক্ষণ অপেক্ষা করতে। কথনি সবাই ভেবেছিলেন যে মাহি হয়তো তাঁর অবসরের কথা ঘোষণা করবেন।
চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

এত বছর ধরে সিএসকে আর ধোনি যেন সমার্থক হয়ে উঠেছেন। যদিও সিএসকে ফাইনালে উঠলে ফিরে আসতে হবে চিপকে। তার আগে লিগের শেষ ম্যাচের পর বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় চেন্নাইয়ের ক্রিকেটারদের।







