দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

BCCI: তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করতে চান না। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়কে এক্সটেনশন দিয়েছিল বিসিসিআই। কিন্তু এবার আর তা হবে না। এবার বিসিসিআই নতুন কোচের সন্ধান করবে। এর আগে ২ বছরের চুক্তিতে দ্রাবিড়কে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?

dravid1

সাপোর্ট স্টাফ-সহ ফের এক্সটেনশন দেওয়া হয়েছিল। তবে বিসিসিআই সচিব জয় শাহ এবার বলেছেন, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যে কোচের পদের জন্য আহ্বান জানাব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। ও কোচ হিসেবে থাকতে চাইলে পুনরায় আবেদন করতে হবে। আমরা তিন বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিত্তিতে নতুন কোচ খুঁজছি।’

চাইলে কোচের পদে আবেদন করতে পারেন দ্রাবিড় নিজেও। তবে খবর অনুযায়ী, তিনি সে বিষয়ে আগ্রহী নন। দ্রাবিড়ের পরে কে হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ? জল্পনা চলছে, দুটি নাম ভেসে আসছে। এক, ভিভিএস লক্ষ্মণ। দুই, বীরেন্দ্র শেহবাগ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ।

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

viru

তবে শেহবাগ কোনও পদে নেই আপাতত। জানা যাচ্ছে, সচিন তেন্ডুলকর ইচ্ছেপ্রকাশ করলে তাঁকেও কোচ হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড। তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত