ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?

Rohit Sharma: এই মন্দির আমার হাতেই তৈরি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৪-এর ৬০ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের আগে রোহিত শর্মার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা একটি আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিয়োতে, প্রাক্তন এমআই অধিনায়ককে কেকেআর-এর সাপোর্ট স্টাফ অভিষেক নায়ারের সঙ্গে কথোপকথন করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের ব্যাট করা উচিৎ কত নম্বরে? জানিয়ে দিলেন সৌরভ

ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?
ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?

তাঁদের কথোপকথন ভালো করে শোনা যাচ্ছে না বাইরের শব্দের জন্য। রোহিত সহকারী কোচ অভিষেক নায়ারকে বলছেন, ”এটাই আমার শেষ বছর।” আরও কথাবার্তা হয় নায়ারের সঙ্গে। নায়ারকে মুম্বই তারকা রোহিত বলছিলেন,

rohit2 1

“সব কিছুরই পরিবর্তন হচ্ছে একটু একটু করে। এগুলো ওদের ব্যাপার স্যাপার। যাই হোক না কেন, ভাই, ওটা আমার ঘর। এই মন্দির আমার হাতেই তৈরি।” নায়ার ও রোহিতের তিরিশ সেকেন্ডের যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে শোনা যাচ্ছে রোহিত বলছেন,

“ভাই, মেরা ক্যায়া, মেরা তো ইয়ে লাস্ট হ্যায়।” যার বাংলা তর্জমা করলে হয়, এটাই আমার শেষ বছর। আমার কী! কিছু দিন আগে জানা গিয়েছিল, হার্দিকের নেতৃত্বে খুশি নন মুম্বইয়ের কিছু সিনিয়র ক্রিকেটার। তাঁদের অভিযোগ, হার্দিকের নেতৃত্বে মুম্বই দলের সাজঘরের আবহ ঠিক নেই।

ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন, তবে কী আগামী মরশুমে রোহিত কেকেআর এ?

rohit3 1

এ বারের আইপিএল শুরুর আগে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে নেয় মুম্বই। রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়কও করে। আর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা। যে আগামী বছর কি তাহলে রোহিত কেকেআর এর জার্সিতে দেখা যাবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর