বিশ্বকাপে বিরাটের ব্যাট করা উচিৎ কত নম্বরে? জানিয়ে দিলেন সৌরভ

Sourav Ganguly: অসাধারণ একটা দল। সবচেয়ে ভাল যে দলটা বাছা যেত সেটাই হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এই মুহূর্তে আইপিএলে কমলা টুপির মালিক কোহলি। ১২ ম্যাচে ৬৩৪ রান করেছেন। গড় ৭০.৪৪। স্ট্রাইক রেট ১৫৩.৫১। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে তিনি নিয়মিত ওপেন করেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে হয়তো তিনে নামতে হবে। আর এই খানেই নিজের মন্তব্য জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন: রাহুলের পাশে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে এক হাত নিলেন শামি, কী বললেন ভারতীয় পেসার

virat 1

আইপিএলে এবার বিরাটের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিরাটের সমালোচনা করেছেন। কিন্তু গত কাল পাঞ্জাবের বিরুদ্ধে বিরাটের ব্যাট সেই সমালোচনার জবাব দিয়েছেন। সব কিছু দেখে বিশ্বকাপে বিরাটের ওপেন করা উচিৎ বলে মনে করেন সৌরভ।

sourav1 1

তিনি বলেন, “কোহলি অসাধারণ খেলছে। বৃহস্পতিবার রাতে কোহলি যে ভাবে ব্যাট করল এবং দ্রুত ৯০ রান করে ফেলল, তাতে ওকে দিয়ে অবশ্যই বিশ্বকাপে ওপেন করানো দরকার। আইপিএলে ওপেন করতে নেমে গত কয়েকটা ইনিংসে যা খেলেছে সেটা দেখেই বলছি”।

বিশ্বকাপে বিরাটের ব্যাট করা উচিৎ কত নম্বরে? জানিয়ে দিলেন সৌরভ

v

তিনি আরও বলেন, “অসাধারণ একটা দল। সবচেয়ে ভাল যে দলটা বাছা যেত সেটাই হয়েছে। ব্যাটিংয়ের গভীরতাই শুধু নয়, বোলিং বিভাগও দারুণ লাগছে। এই মুহূর্তে বুমরা বিশ্বের সেরা জোরে বোলার। কুলদীপ, অক্ষর, সিরাজের মধ্যে অভিজ্ঞ বোলারেরা রয়েছে। এখন আমাদের হাতে থাকা এটাই সেরা কম্বিনেশন”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন