এবার ডার্বি কি জামশেদপুরে? কথা চালাচ্ছে লাল-হলুদ

Derby: বিধান নগর পুলিশের তরফ থেকে দুই ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে ১০ তারিখ ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ পর্যন্ত কি ডার্বি ম্যাচ হতে পারে কলকাতার বাইরে? সূত্রের খবর এমনটাই। আই এস এল এর সূচি অনুযায়ী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ ছিল ১০ই মার্চ যুবভারতীতে। কিন্তু ওই একই দিনে ব্রিগেডে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। তাই বিধান নগর পুলিশের তরফ থেকে দুই ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে ১০ তারিখ ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: টেস্ট না খেলা নিয়ে বিরাটকে খোঁচা দিয়ে কী বললেন গাভাসকার

burby1

বিধান নগর পুলিশের বক্তব্য রবিবার ১০ই মার্চের বদলে সোমবার ১২ই মার্চ ডার্বির আয়োজন করা যেতে পারে। কিন্তু এইরকম একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ সপ্তাহের শেষেই হয়ে থাকে তাই কাজের দিন সোমবার এই ম্যাচ করার পক্ষপাতি নয় আই সেল কর্তৃপক্ষ।

durby2

অপরদিকে ১৩ই মার্চ মোহনবাগানের ম্যাচ রয়েছে। সব মিলিয়ে কোনভাবেই ডার্বির দিন পাল্টানো যাবে না। যখন যুবভারতীতে ম্যাচ হচ্ছে না তখন নির্ধারিত দিনে বিকল্প জায়গার কথা ভাবছে কর্তৃপক্ষ। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হতে পারে জামশেদপুরে

এবার ডার্বি কি জামশেদপুরে? কথা চালাচ্ছে লাল-হলুদ

এবারের ম্যাচ আয়োজন করবে ইস্টবেঙ্গল। তাই যুবভারতীতে খেলা না হলে তাদের প্রথম পছন্দ জামশেদপুর। জানা গিয়েছে ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ইটবেঙ্গল কর্তারা। সব ঠিকঠাক থাকলে ১০ই মার্চ জামশেদপুর এই হবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত