বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

Bani-Kaushani: এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। অন স্ক্রিন টু অফ স্ক্রিন কেমেস্ট্রি ভক্তদের মন ছুঁয়ে যায় বারবার। তারকা কাপল সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয়। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায় নাকি খুব শীঘ্রই বিয়ে করছেন।

আরও পড়ুন: গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

boni2

টলিউড সূত্রে খবর, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন টলিপাড়ার তারকাজুটি। তবে বিয়ের আসরটা শহর কলকাতায় বসছে। বনি-কৌশানী হাঁটতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই। টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, দুই পরিবারের তরফেই বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।

boni3

পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় বন্দোবস্ত চলছে পুরোদমে। বিয়ে নিয়ে নায়ক বলেন, ‘২০২৪- এ বিয়ের কোনও প্ল্যানই নেই। তবে আমরা ২০২৫- এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের উপরই ছেড়ে দিয়েছে। কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে।

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

boni1

সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হল ভারী জামাকাপড় পরতে কোনও কষ্ট হবে না’। উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত