সুনীল গাভাসকার, ভারতীয় ক্রিকেটে এক অনন্য নাম। এক কিংবদন্তী। এহেন ক্রিকেটার বিভিন্ন মন্তব্য করে বহুবার সংবাদ শিরনামে এসেছেন। আর এবার তিনি মন্তব্য করলেন বিরাট কোহলি কে নিয়ে। আসলে বেক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি টেস্ট সিরিজ থেকে তিনি ছুটি নিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের কারণে ।
আরও পড়ুন: জাতীয় দলের দরজা বন্ধ ঈশান-শ্রেয়সের ! কী সিদ্ধান্ত নিচ্ছে BCCI



কিন্তু জাতীয় কর্তব্য পালন না করার জন্য ইতিমধ্যে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর এই নিয়ে মন্তব্য করতে গিয়ে গাভাসকার বলেন, ‘আমি সবসময় একটাই কথা বলি যে টিম ইন্ডিয়ার জয়ের জন্য কোনও নামীদামি ক্রিকেটারের দরকার নেই।

যদি কোনও ক্রিকেটার ভেবে থাকে যে তাকে ছাড়া আমরা জিততে পারব না, তাহলে গত দুটো সিরিজেই আশা করি সেই ভুল ভেঙে গিয়েছে। ক্রিকেট একটা দলগত খেলা।


টেস্ট না খেলা নিয়ে বিরাটকে খোঁচা দিয়ে কী বললেন গাভাসকার

তুমি এই দলে থাকলে কী গেলে, তাতে দলের উপর কোনও প্রভাব পড়বে না। উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন বিরাট।







