জাতীয় দলের দরজা বন্ধ ঈশান-শ্রেয়সের ! কী সিদ্ধান্ত নিচ্ছে BCCI

Ishan-Shreyas: আইপিএলে ভালো পারফর্ম করলেও জাতীয় দলের জন্য দরজা বন্ধ থাকবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বোর্ডের পক্ষ থেকে ২০২৩-২৪ মরসুমের জন্য বার্ষিক চুক্তির তালিকা করা হয়েছে। তাতে ঈশান-শ্রেয়সকে বিবেচনাই করা হয়নি। বোর্ডের নির্দেশ পালন না করে রঞ্জি ট্রফিতে খেলেননি এই দুই ক্রিকেটার। এর শাস্তিস্বরূপ চুক্তি থেকে বাদ পড়লেন দুই তারকা ক্রিকেটার। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে,

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত, দেখুন এক নজরে কোন দল কোন স্থানে

kishan

“সেন্ট্রাল চুক্তির ক্ষেত্রে এই পর্বে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণের কথা ভাবা হয়নি।” আর এবার শোনা যাচ্ছে আইপিএলে ভালো পারফর্ম করলেও জাতীয় দলের জন্য দরজা বন্ধ থাকবে। রঞ্জি ট্রফিকে বাঁচানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই।

bcci

বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।কিন্তু ঈশান-শ্রেয়স সেই কোথায় কান দেননি। যদিয়ও শ্রেয়স রঞ্জি খেললেও রান পাননি। অপর দিকে ঈশান খেলার নাম গন্ধ করলেন না।

জাতীয় দলের দরজা বন্ধ ঈশান-শ্রেয়সের ! কী সিদ্ধান্ত নিচ্ছে BCCI

kishan2

আর তাতেই চোটে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট না খেলায় ঈশানদের আইপিএলের পরও জাতীয় দলের জন্য ভাবা হবে না। অর্থাৎ টি-২০ বিশ্বকাপে তাঁদের দলে ফেরার রাস্তা একপ্রকার বন্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত