টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত, দেখুন এক নজরে কোন দল কোন স্থানে

WTC: পরাজয়ের পর নিউজিল্যান্ডের খাতায় মাত্র ৬০ শতাংশ পয়েন্ট রয়েছে, এমন পরিস্থিতিতে ভারত এক নম্বরে উঠে এসেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতেও লাভ হল না অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে এক নম্বর জায়গায় উঠে এলেন রোহিত শর্মারা। অপর দিকে ম্যাচ হারের সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড হারিয়েছে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান।

আরও পড়ুন: কেকেআর এর কারণেই কী চুক্তি থেকে বাদ শ্রেয়স? জল্পনা তুঙ্গে

india1 1

এই পরাজয়ের পরে, কিউয়ি দল টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। ওয়েলিংটন টেস্টের আগে, নিউজিল্যান্ড WTC পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ছিল, যেখানে ভারত ৬৪.৫৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। এই পরাজয়ের পর নিউজিল্যান্ডের খাতায় মাত্র ৬০ শতাংশ পয়েন্ট রয়েছে, এমন পরিস্থিতিতে ভারত এক নম্বরে উঠে এসেছে।

india2

রোহিতদের সংগ্রহ পয়েন্ট শতাংশ ৬৪.৫৮। তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। কামিন্সদের পয়েন্ট শতাংশ ৫৯.০৯। অস্ট্রেলিয়ার পরেই রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট শতাংশ ৫০। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৩৬.৬৬। ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের সংগ্রহ ৩৩.৩৩ পয়েন্ট শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত, দেখুন এক নজরে কোন দল কোন স্থানে

india3

সপ্তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট শতাংশ ২৫। ইংল্যান্ড নেমে গিয়েছে অষ্টম স্থানে। বেন স্টোকসদের পয়েন্ট শতাংশ ১৯.৪৪। নবম তথা শেষ স্থানে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহে এখনও কোনও পয়েন্ট শতাংশ নে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত