টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সেই ম্যাচে নামার আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোহিত শর্মারা। সেই ম্যাচ হবে বাংলাদেশের বিরুদ্ধে। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না।
আরও পড়ুন: রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে



প্রস্তুতি ম্যাচ নেই নিউ জ়িল্যান্ডেরও। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ও ইংল্যান্ড নিজেদের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলছে। সেই কারণে তাদের কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল নিউজ়িল্যান্ড।

তাই তাদেরও কোনও প্রস্তুতি ম্যাচ দেওয়া হয়নি। এই মুহূর্তে ভারতীয় দলে নির্বাচিত ক্রিকেটাররা সবাই আইপিএলে খেলছেন। এখন থেকে গ্রুপ পর্বের খেলা শেষ হলে একদল রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে। আর প্লে অফ পর্ব হয়ে গেলে বাকিরা রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে।


বিশ্বকাপের আগে ভারতের ১টি প্রস্তুতি ম্যাচ, সূচি ঘোষিত

৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ৯ জুন রয়েছে পাকিস্তান ম্যাচ। ১২ জুন আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলার পরে তারা ১৫ জুন খেলবে কানাডার বিরুদ্ধে। সুপার এইটের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে।







