রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

Stephen Fleming: চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে এবং বোর্ড বিশ্বাস করে যে ফ্লেমিং ভারতীয় দলের কোচ হওয়ার জন্য উপযুক্ত প্রার্থী হবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে রাহুল দ্রাবিড়ের চুক্তি। ভারতীয় দলের নতুন কোচের জন্য কি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের দিকে তাকিয়ে জয় শাহের বোর্ড? গত ওয়ানডে বিশ্বকাপেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল দ্রাবিড়ের। এরপর তিনি থাকবেন কি না, সে ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ছেত্রী যুগের অবসান, বর্ণময় ফুটবল জীবনের শেষ করতে চলেছেন সুনীল

রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে
রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

তারপর অবশেষে ফের চুক্তি করতে রাজি হন দ্রাবিড়। এ দফা চুক্তির মেয়াদ আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হবে। গত সোমবার প্রধান কোচের আবেদন চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। আবেদন করা যাবে ২৭ মে পর্যন্ত। রোহিত শর্মাদের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে প্রতিবেদন আসছে সংবাদমাধ্যমগুলোতে।

fliming2

তবে এ সব আলোচনার মধ্যেই বেরিয়ে এসেছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এর নাম। চেন্নাই পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে এবং বোর্ড বিশ্বাস করে যে ফ্লেমিং ভারতীয় দলের কোচ হওয়ার জন্য উপযুক্ত প্রার্থী হবেন। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় দলের কোচ ফ্লেমিং হলে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

fliming

ফ্লেমিংয়ের সব পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। CSK-এ তার চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ডও তার পক্ষে কাজ করতে পারে। যদিও CSK-এর সিইও কাশী বিশ্বনাথন ফ্লেমিংয়ের কোচ হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের সিইও বলেন, এখনও পর্যন্ত এমন কিছু শুনিনি। স্টিফেন ফ্লেমিংও এই বিষয়ে CSK-এর সঙ্গে কোনও আলোচনা করেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন