২১ বছর আগে এই শহরেই শুরু করেছিলেন ফুটবল জীবন। তখন ১৮’র তরুণ তিনি। বাবার হাত ধরে মোহনবাগানে রেখেছিলেন পা। সবুজ-মেরুনের কোচ তখন সুব্রত ভট্টাচার্য। ১৮’র সেই তরুণকে দেখে বাবলুদা বলেছিলেন, এ ছেলে অনেক দূর যাবে। সুব্রতর কথা অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে। ২১ বছরের বর্ণময় ফুটবল জীবনের শেষ হতে চলেছে এই কলকাতাতেই।
আরও পড়ুন: বিশ্বকাপের পরেই কী অবসর? মুখ খুললেন রোহিত হিটম্যান শর্মা



৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। এই শহর তাঁর বড়ই প্রিয়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানালেন সুনীল। ভিডিও বার্তায় নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলছিলেন ভারতের গোলমেশিন। সুনীলের কথায়, “ দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম।
অবিশ্বাস্য সেই অনুভূতি ছিল। ভাষায় প্রকাশ করা যাবে না তা। ম্যাচের আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”



তিনি আরও বলেন,” জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তার পরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না”।
২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ হারায় ভারত। দু’টি গোল করেন সুনীল।
ভারতীয় ফুটবলে ছেত্রী যুগের অবসান, বর্ণময় ফুটবল জীবনের শেষ করতে চলেছেন সুনীল

সিরিয়ার কাছে হার এবং কিরঘিজস্থানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি।সুনীলের অবসর তাই একটি যুগের অবসান। গত প্রায় এক দশক ধরে সুনীল যে ভাবে ভারতীয় ফুটবলের পতাকাবাহক হয়ে উঠেছিলেন, তা অবশেষে শেষ হতে চলেছে।
I'd like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024







