বিশ্বকাপের পরেই কী অবসর? মুখ খুললেন রোহিত হিটম্যান শর্মা

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেট এবং অধিনায়কত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছেন হিটম্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনে মাসে আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে তিনটি বিশ্বকাপ। ভারতীয় দলের এই বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রোহিত কি ক্রিকেট থেকে অবসর নেবেন? এই নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা? অনেকেই মনে করছেন এই বিশ্বকাপে তিনি দলের হয়ে শেষ টি টুয়েন্টি খেলবেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে এবার দারুণ খেলবে রোহিত, জানিয়ে দিলেন সৌরভ

rohit2 2

কিন্তু ৫০ ওভারের ক্রিকেট বা টেস্ট। সেখান থেকেও কি অবসর নেবেন ভারত অধিনায়ক। এই জল্পনা যখন মাথা সারা দিচ্ছে তখনই নিজের অবসর নিয়ে মুখ খুললেন স্বয়ং রোহিত। এক বিদেশি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত শর্মা জানান,

বিশ্বকাপের পরেই কী অবসর? মুখ খুললেন রোহিত হিটম্যান শর্মা
বিশ্বকাপের পরেই কী অবসর? মুখ খুললেন রোহিত হিটম্যান শর্মা

আরও কয়েক বছর ক্রিকেট খেলা তিনি চালিয়ে যেতে চান এবং এই মুহূর্তে অবসর নেওয়ার ভাবনা তাঁর নেই। আন্তর্জাতিক ক্রিকেট এবং অধিনায়কত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছেন হিটম্যান। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে বলেছেন,

‘ভারতের জন্য আমার ১৭ বছরের যাত্রা দুর্দান্ত ছিল। আমি আশাবাদী, আরও কয়েক বছর খেলতে পারব। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমি আমার জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা জীবনের এই উত্থান-পতনের কারণেই সম্ভব হয়েছে।’

বিশ্বকাপের পরেই কী অবসর? মুখ খুললেন রোহিত হিটম্যান শর্মা

rohit1 3

২০০৭ সালে তাঁর অভিষেকের পর থেকে, বছরের পর বছর তিনি পারফরম্যান্সের হাত ধরে নিজেকে ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। তাই টি ২০ থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান রোহিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন