চলতি আইপিএলে নিজের অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স এবছর রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে।যা নিয়ে দেশজুড়ে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। যদিও সবকিছু মেনে নিয়ে দলের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এবছর মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এবছর রহিত তার পরিচিত মেজাজে আইপিএল খেলতে পারছেন না।
আরও পড়ুনঃ নেই বাড়ি-গাড়ি, তবুও মোদি কোটিপতি, কত টাকার সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী?

এখনো পর্যন্ত ১৩ টি ম্যাচে মাত্র ৩৪৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে একটি শত রান। তার স্ট্রাইক রেট ১৪৫.৪২।যা মোটেই রোহিতাচিত নয়। এরমধ্যেই আগামী মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের অধিনায়ক তিনি। কিন্তু আইপিএলের পারফর্ম দেখে অনেকেই উৎকণ্ঠিত যে বিশ্বকাপে কেমন খেলবেন রোহিত।

আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম ও প্রাক্তন বিসিসিআই কর্তা সৌরভ গাঙ্গুলী। সৌরভ জানিয়েছেন, “অতীত দেখলে বোঝা যাবে যেকোনো বড় প্রতিযোগিতায় রোহিত বরাবর ভালো খেলে এসেছে। ও হল বড় মঞ্চের ক্রিকেটার। আমি বিশ্বাস করি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত দারুন খেলবে।’।
রোহিতকে নিয়ে বলতে গিয়ে সৌরভ আরো জানান, ‘ভারত তো খুব ভালো দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ফলে অনেক ভালো ক্রিকেট দেখতে পাবো আমরা। দলে দারুণ ভারসাম্য রয়েছে। ওদের ক্ষমতা আছে এবার বিশ্বকাপ জিতে দেশে ফেরা। আমি এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী “।
বিশ্বকাপে এবার দারুণ খেলবে রোহিত, জানিয়ে দিলেন সৌরভ

এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানান দলে এবার বিরাট ও যশোষীর ওপেন করা উচিত। এই আইপিএলে বিরাট যেমন ফর্মে আছে তাতে তাকে দিয়ে ওপেন করানো হোক।








