নেই বাড়ি-গাড়ি, তবুও মোদি কোটিপতি, কত টাকার সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী?

Narendra Modi: লফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয় ১১ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের প্রধানমন্ত্রী তিনি। নেই তাঁর কোন পরিবার। নেই পিছুতান। যখন ইচ্ছে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে পারেন তিনি। এহেন নরেন্দ্র মোদির ঠিক কত সম্পত্তি রয়েছে? তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেশবাসীর। বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।

আরও পড়ুনঃ SSC কাণ্ডে নয়া মোড়, অযোগ্যদের তালিকার সন্ধান পেল সিবিআই

modi1 3

যেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদির গাড়ি, বাড়ি কিছুই নেই। তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি। আর এই কথা মুখে নয় বলছে তথ্য। নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ টাকা। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা।

modi3 2

প্রধানমন্ত্রীর নামে নেই কোনও বাড়ি, জমি কিংবা গাড়ি। হলফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয় ১১ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদির দুটি অ্যাকাউন্ট রয়েছে। SBI-এর গান্ধীনগর ব্রাঞ্চে তাঁর নামে রয়েছে ৭৩ হাজার ৩০৪ টাকা। বারাণসী ব্রাঞ্চে রয়েছে সাত হাজার টাকা। ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকা।

নেই বাড়ি-গাড়ি, তবুও মোদি কোটিপতি, কত টাকার সম্পত্তির মালিক দেশের প্রধানমন্ত্রী?

modi2 2

নরেন্দ্র মোদির রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৫০ টাকার চারটি সোনার আংটি। প্রধানমন্ত্রীর দাবি, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। এর পর ১৯৮৩ সালে কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলাও নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন