SSC কাণ্ডে নয়া মোড়, অযোগ্যদের তালিকার সন্ধান পেল সিবিআই

SSC Scam: প্রথম ইমেল করা হয় নায়েসাকে,ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট এসএসসির ২০১৬ সালের প্যানেলের ২৬ হাজার শিক্ষক এবং স্কুলকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট এই রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও দুর্নীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল। এই আবহে শীর্ষ আদালতে সেই মামলার চূড়ান্ত রায় এখনও দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ জীবনকৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট, খবর পেয়েই কেঁদে ভাসালেন নিয়োগ মামলায় ধৃত TMC বিধায়ক

ssc1

তার আগেই সিবিআই এই মামলা নয়া মোড় ঘোরাল। এর আগে এসএসসি সুপ্রিম কোর্টে দাবি করেছিল, ২৬ হাজার চাকরিপ্রাপকদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা তারা দিতে পারবে। সেই মতো অবৈধভাবে নিযুক্ত ৪৫৯৯ জনের তালিকা আদালতের হাতে তুলে দিয়েছিল এসএসসি। আর এবার নাকি সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে এসএসসির সার্ভার থেকেই।

SSC কাণ্ডে নয়া মোড়, অযোগ্যদের তালিকার সন্ধান পেল সিবিআই
SSC কাণ্ডে নয়া মোড়, অযোগ্যদের তালিকার সন্ধান পেল সিবিআই

বর্তমানে এসসিসি-র সার্ভার সিজ করেছে সিবিআই। এরপর তাদের নজরে আসে একাধিক ইমেল। প্রথম ইমেল করা হয় নায়েসাকে,ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে। নায়েসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্মিল হোসেন। নায়সার হয়ে এসএসসি-র সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি।

SSC কাণ্ডে নয়া মোড়, অযোগ্যদের তালিকার সন্ধান পেল সিবিআই

ssc3

বলাই চলে, এসএসসি-র কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। জানা যাচ্ছে, ব্যক্তিগত স্তরেও মুজাম্মেলের সঙ্গে কথা হত তৎকালীন শিক্ষাকর্তাদের।তবে ওয়াকিবহাল মহল বলেছে, এই তালিকা থেকেই বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা। ফলত, সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন