আগে ভারতের কোচ হওয়ার দৌড়ে নাম জড়িয়েছিল স্টেফেন ফ্লেমিং, রিকি পন্টিং এবং ভিভিএস লক্ষণের পরে এ বার নাম জড়াল গৌতম গম্ভীরের। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রাহুল দ্রাবিড়ের শূন্যস্থান পূরণের জন্য যোগাযোগ করা হয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতের ১টি প্রস্তুতি ম্যাচ, সূচি ঘোষিত



টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। যার শেষ তারিখ ২৭ মে। রোহিতদের কোচ হবার জন্য কী বলেছেন গম্ভীর?



সূত্রের খবর, সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের প্রস্তাব ফেরাননি বলেই খবর। ফলে ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাঁকে দেখার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে বলেই ধারণা। উল্লেখ্য এই মুহূর্তে গম্ভীর আইপিএল নিয়ে ব্যাস্ত।
গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছেন। আর এই বার কেকেআর প্লেঅফে উঠে গিয়েছে। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।







