Salman khan: ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে সালমানের অনুষ্ঠান, প্রস্তুতি দেখতে তিলত্তমায় এলেন ভাইজানের টিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২০ সালে ইস্টবেঙ্গল শতবর্ষ পূরণ করেছিল। তবে করোনাকালে তেমনভাবে বড় করে শতবর্ষ উদযাপন করতে পারেনি লাল হলুদ। তাই শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া এখনও অব্যাহত। সেই শতবর্ষ উৎসব উপলক্ষ্যেই এবার ইস্টবেঙ্গলে আনতে চলেছে বলিউড তারকা সলমান খানকে। ময়দানে এমন কানাঘুষে দীর্ঘদিন ধরেই চলছে। সেটাই বাস্তবায়িত হতে চলেছে। সলমনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩মে লাল হলুদ তাঁবুতে সলমান খান আসতে পারেন।

আরও পড়ুন: Rittika Sen: শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি, গুরুতর অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন

1b503e273afb6be5bae1c533c21598b41680167379757507 original

করোনাকালে যেহেতু তেমনভাবে উৎসব করা সম্ভব হয়নি, সেই কারণেই দলের সমর্থকদের সঙ্গে শতবর্ষ পূরণ করার আনন্দ ভাগ করে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এই কারণেই সলমান খানকে ক্লাব তাঁবুতে আনায় উদ্যোগী হয়েছে লাল হলুদ কর্তৃপক্ষ। সেই সম্ভাবনা যাতে বাস্তবে রূপ পায় তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। এবার এই অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখতে ইস্টবেঙ্গল ক্লাবে এলেন ভাইজানের প্রতিনিধি দল। এই ভেন্যুতেই অনুষ্ঠান হবে কিনা সেটাই খতিয়ে দেখবে ভাইজানের প্রতিনিধি দল। এই অনুষ্ঠানে যখন সালমান আসবেন তখন দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

1680109135 filmcompanion 2022 10 0b96f045 c878 4a9c 9ee7 c9d671631d77 190613 salman khan 16b50ca7157 large

এই অনুষ্ঠানে শামিল হবেন সাল্লু মিয়া। দেশ-বিদেশের সালমানের ‘দা বাং’ কনসার্টটি সুপারহিট। এবার ত্রিলোত্তমা সঙ্গী থাকবে সেই পারফরমেন্সের। এই অনুষ্ঠানের সিলমোহর দিতেই আজ সোমবার শহরে এসেছেন সালমানের প্রতিনিধি দল। ইস্টবেঙ্গল মাঠের ব্যবস্থাপনা, নিরাপত্তা সবকিছু দেখতে কলকাতায় বিকাল তিনটে পা রেখেছেন এই প্রতিনিধি দল। সম্প্রীতি ই-মেইলে সালমান খানকে প্রাণনাসের হুমকি দেওয়ার জন্য এই নিরাপত্তার উপর জোর দেয়া হয়েছে।

১৩ মে ইস্টবেঙ্গল মাঠে সালমানের অনুষ্ঠান, খতিয়ে দেখবে ভাইজানের প্রতিনিধি দল

salman
১৩ মে ইস্টবেঙ্গল মাঠে সালমানের অনুষ্ঠান, খতিয়ে দেখবে ভাইজানের প্রতিনিধি দল

ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য অনুমতি পেয়ে গেছেন আয়োজকরা। এই তালিকায় একাধিক ভেন্যু থাকলেও ইস্ট বেঙ্গল কর্তারা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছেন। ঠিক আছে, সালমান খান ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী পূজা হেজ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ ,প্রভু দেবা এবং পপ তারকা গুরু রন্ধাওয়া। ঠিক হয়েছে অনুষ্ঠানের আগের দিন ১২ই মে শহরে চলে আসবেন সালমান খান। পরের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন সালমান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর