দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

Kunal Ghosh-Adhir Ranjan Chowdhury: বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম! আর এই ঘটনায় কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: রাজ্য সম্পাদক পদের পর এবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ কুণাল ঘোষের নাম!

অধীরের কথায়, “কুণাল ঘোষ দেরীতে হলেও বুঝেছেন। আমার ভালো লাগছে, উনি সত্য কথা বলছেন। কুণাল ঘোষকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলির পাঁঠা হয়েছেন তিনি। সন্দেশখালি ইস্যু থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে ওনাকে দলের পক্ষে থাকতে হয়েছে জোর করে। আমি টিভিতে দেখে বুঝেছি। আমাদের দলে কুণালকে আসতে হবে না। কিন্তু সত্য কথা বললে আমি তাঁর পাশে আছি।”

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর
দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

কুণালের পাশে দাঁড়িয়েছেন শান্তনু সেনও। তিনি বলেছেন, “কেউ দলবিরোধী কাজ করলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নিতেই পারে। আমি বা কুণাল ঘোষ দলের কঠিন সময়ে পাশে ছিলাম। আমাকে এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছে। কিন্তু, তাই বলে অতীতে কুণাল ঘোষের ভূমিকা ভুলে যাওয়া ঠিক নয়।”

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার অভিযোগ এনেছেন কুণাল ঘোষ। সুদীপের বিজেপি যোগ থেকে শুরু করে রোজভ্যালিকাণ্ডে তাঁর ‘অপরাধ’-কে প্রকাশ্যে এসেছেন তিনি। আগেই বলেছেন, ‘দলে আমি মিসফিট’। বুধবার যা চূড়ান্ত আকার ধারণ করে যখন একটি রক্তদান অনুষ্ঠানে হাজির হয়ে কুণাল সদ্য তৃণমূলত্যাগী বিধায়ক তথা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন। এরপরই তাঁকে রাজ্য সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

পদ হারানোর পর থেকেই একের পর এক বিস্ফোরক বক্তব্য রাখছেন কুণাল। তাঁর কথায়, “আমার মতো বিরোধীদের কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে? যার জন্য চুরি করি, সেই বলে চোর! সব সময় দলের পাশে থেকেছি। কিন্তু দলদাস হয়ে থাকতে পারব না। দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। কিন্তু, তৃণমূল ছাড়ার কোনও প্রশ্নই নেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত