নজরবন্দি ব্যুরো: শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি! গুরুতর অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন। রীতিমত দুর্বল হয়ে পড়েছেন তিনি। কথা বলা তো দূরের, প্রায় হারিয়েই ফেলেছেন গলার স্বর। কিন্তু কীভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন তিনি? এখনই বা কেমন আছেন ‘বরবাদ’ খ্যাত অভিনেত্রী?

জানা গিয়েছে, নিজের অসুস্থতার খবর নিজেই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিও দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মুখে অস্কিজেন মাস্ক। আর তাঁর এই ছবি দেখতে পেয়েই বেশ উদ্বেগে ছিলেন ভক্তরা।

তবে আপাতত বেশ অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরিতে লেখেন, “বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটিং করতে গিয়েছিলেম। সেই সময় ধুলোবালি ঢুকে গলায় ইনফেকশন হয়। তার ওপর আবহাওয়ার পরিবর্তনের কারণে আরও যেন কিছুই জন্য ভাল লাগছিল না। কিছু দিন ধরেই বুকে ব্যথা, কাশি ও মারাত্মক ক্লান্তি গ্রাস করেছিল আমায়। এরপরেই হাসপাতালে গেলে জানতে পাড়ি আমার গলায় ইনফেকশন হয়েছে। আপাতত ওষুধ চলছে। তবে চিন্তার আপাতত কিছু নেই। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো।”
শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি, এখন কেমন আছেন ‘বরবাদ’ খ্যাত অভিনেত্রী?

উল্লেখ্য, ছোট থেকেই বিনোদন জগতে থাকলেও ‘বরবাদ’ ছবির মধ্যে দিয়েই অভিনেত্রী মূলত পরিচিতি পান। এরপর শাহজাহান রেজেন্সি’, ‘আরশিনগর’-এর মত একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই বড় পর্দায় দেখা না অভিনেত্রীকে। তবে সোশ্যাল সাইডে বেশ সক্রিয় তিনি। নাচের ভিডিয়ো থেকে শুরু করে ছবি, প্রায়শই পোস্ট করেন তিনি। তবে খুব শীঘ্রই আবারও অভিনেত্রীকে দেখা যাবে সিনে দুনিয়ায়।



