নজরবন্দি ব্যুরো: গত বছরের শেষ হোক বা নতুন বছরের শুরু! বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে বেশ অনেকটাই কম ছিল হলুদ ধাতুর দাম। কিন্তু এরপরেই ধীরে ধীরে বাড়তে থাকে সোনার দাম। ক্রেতা থেকে বিক্রেতা, সকলের মাথায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। তবে আরও একবার সোনার দামে স্বস্তি ফিরছে। তাহলে দেরি না করে জেনে নিন, আজ, ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: Russia: ক্রীড়া জগত থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি



জানা গিয়েছে, পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। আজ সোমবার, সপ্তাহের শুরুতেই ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৫ হাজার টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৬০ হাজার টাকা। যদিওবা সামান্য বেড়েছে রুপোর দাম। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৭৮, ৫০০ টাকা।



প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই হুড়মুড়িয়ে বাড়ছিল সোনার গহনার দাম। সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও। যদিওবা আজ, সোমবার অপরিবর্তিত হলুদ ধাতুর দাম।
চৈত্রের সেলে স্বস্তি ফিরল সোনার দামে, ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল

জানুন বিস্তারিত…
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম : ৪৪,০০০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,০০০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫০,০০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০০০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,০০০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,০০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৭৪,৫০০ টাকা







