নজরবন্দি ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই শতাধিক অ্যাথলেট নিহত পাশাপাশি রুশ আক্রমণে ইউক্রেনের তিন শতাধিক ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনের ক্রীড়া মন্ত্রী
ভাদিম হুতসাইত। আর এই কারণে ক্রীড়া জগতে রাশিয়াকে নিষিদ্ধের দাবি তুলেছেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুন: Air India: ইঞ্জিনের ব্লেডে আচমকা ধাক্কা, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী বিমান



রবিবার (২/৪/২০২৩) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিকসের সফররত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় ক্রীড়াবিদদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামোতে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত। রুশ হামলায় ইউক্রেনের ৩৬৩টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলেও তিনি জানান। এ অবস্থায় রাশিয়ার কোনও ক্রীড়াবিদকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন ভাদিম হুতসাইত। রাশিয়ার ক্রীড়াবিদরা এই যুদ্ধকে সমর্থন করে বলে তাঁর দাবি।



এদিকে রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার সুযোগ দেয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক কমিটি।
ক্রীড়া জগত থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি, রাশিয়ার কোনও ক্রীড়াবিদকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়

এর আগে গত ৩১ মার্চ রুশ ক্রীড়িবদদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হলে ২০২৪ সালের গেমসের জন্য যোগ্যতা অর্জনের ইভেন্টে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের অংশ নিতে দেয়া হবে না বলে জানায় কিয়েভ। ইউক্রেনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আইওসি।







