বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

Rinku singh: তবে রিঙ্কু ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আশাবাদী পরিবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তাঁকে বিশ্বকাপের দলে দেখতে চেয়েছিলেন শাহরুখ খান। বলিউড বাদশা একা নন, ক্রিকেটপ্রেমীদের অনেকেই আশা করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। কিন্তু মাঠে নামা তো দূর, ১৫ জনের স্কোয়াডেই রিঙ্কু সিংকে রাখেননি নির্বাচকরা। দল ঘোষণার পরে রিঙ্কুর বাবার আক্ষেপ, বাজি ফাটিয়ে উৎসবের পরিকল্পনা থাকলেও সেটা মাঠেই মারা গেল।

আরও পড়ুন: বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

einku3

উত্তর প্রদেশে রিঙ্কু সিংয়ের পরিবার দল ঘোষণার আগে মিষ্টি ও আতসবাজি কিনে রেখেছিল। উৎসবের আবহ ছিল গোটা পরিবারে। কিন্তু বিসিসিআইয়ের দল ঘোষণার পর কিনে রাখা মিষ্টি খাওয়ার ইচ্ছে পর্যন্ত নেই পরিবারের সদস্যদের। রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র জানিয়েছেন, দল ঘোষণার পর মাকে প্রথম ফোন করেছিল ছেলে।

বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে
বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

তার আর টি-২০ বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই, ১৫ জনের দলেও তার নাম নেই বলে জানায়। তবে দলের সঙ্গে আমেরিকা যেতে হতে পারে বলে জানিয়েছেন রিঙ্কু। তবে রিঙ্কু ঘুড়ে দাঁড়াবে সেই বিষয়ে আশাবাদী পরিবার। উল্লেখ্য, ২০২৩ আইপিএলে পরপর পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছিলেন রিঙ্কু।

বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

einku2

সেই ফর্ম ধরে রেখেই এশিয়ান গেমসে সোনা জিতেছেন। একের পর এক সিরিজে দুরন্ত ব্যাটিং করেছেন। ১৫টি ম্যাচে ৩৫৬ রান করেছেন তিনি। গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৪। কিন্তু চলতি আইপিএলে তাঁর ব্যাট চলেনি। কেকেআর ভালো ছন্দে থাকলেও রিঙ্কুর পারফরম্যান্স আহামরি নয়। আইপিএলের মধ্যেই ঘোষিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল। সেখানে ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি কেকেআর তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন