বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

Krishnamachari Srikkanth: ঋতুরাজ গায়কোয়াড়ের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল, এতে কোনও সংশয় নেই। ও মাত্র ১৭ ইনিংসে পাঁচশোর বেশি রান করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে ভারতীয় নির্বাচক কমিটি, বোমা ফাটালেন প্রাক্তন ক্রিকেটার তথা ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত। নিজের জীবনে দাপুটে ওপেনার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ফলে ওপেনিংয়ের বিষয়টা তিনি যে অজিত আগরকরদের থেকে বেশি ভালো বোঝেন, সেকথা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: গৃহশিক্ষকই ভরসা, সাফ জানালেন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড়

rohit

রোহিত শর্মার সঙ্গে সম্ভাব্য ওপেনার হিসেবেই ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। কোন যুক্তিতে ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ না দিয়ে শুভমান গিলকে রিজার্ভদের মধ্যে রাখা হল, প্রশ্ন তুললেন তিরাশির বিশ্বকাপজয়ী। ঘটনাচক্রে শ্রীকান্ত নিজেও এক সময় নির্বাচক কমিটির প্রধান ছিলেন।

srikant1

তিনিই ২০১১ বিশ্বজয়ী দল বাছাই করেন। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী যে ১৫ সদস্যের ভারতীয় দল বেছেছে, তাতে ওপেনার হিসাবে ঠাঁই হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়ালের। রিজার্ভদের মধ্যে ওপেনার হিসাবে রয়েছেন শুভমান গিল।

বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

gill

কিন্তু আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে প্রথম দল বা রিজার্ভ, কোনওটিতেই রাখা হয়নি। সেটা নিয়েই ক্ষোভ শ্রীকান্তের। নিজের ইউটিউব চ্যানেলে তিরাশির বিশ্বজয়ী ওপেনার বলছেন, “শুভমান গিল একেবারেই ফর্মে নেই। তাও কেন ও দলে সুযোগ পেল? ঋতুরাজ গায়কোয়াড়ের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল, এতে কোনও সংশয় নেই। ও মাত্র ১৭ ইনিংসে পাঁচশোর বেশি রান করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত