আজ বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক ফলাফল। এ বার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল ৯,২৩,৬৩৬ জন। সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট ৯,১০,৫৯৮ জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে ৪,০৩,৯০০ ছাত্র এবং ৫,০৮,৬৯৮ ছাত্রী।
আরও পড়ুন: SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!



এবার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ পেয়ে দ্বিতীয় স্থাণে আছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুলের। তৃতীয় স্থাণে আছে মোট ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ. স্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিক রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।



চতু্র্থ স্থানাধিকাকী তপজ্যোতি মণ্ডল হুগলীর কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র। পঞ্চম স্থাণ দখল করেছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ বসাক। চন্দ্রচূড়ের এই সাফল্য কীভাবে এলো? নজরকাড়া এই সাফল্যের নেপথ্যেই বা কে? গৃহশিক্ষকেরা তাকে অত্যন্ত সহযোগিতা করেছেন।
গৃহশিক্ষকই ভরসা, সাফ জানালেন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড়

যার ফলে সাফল্যের শীর্ষে পৌঁছতে পেরেছে সে। তবে স্কুলের ভূমিকা? চন্দ্রচূড়ের কথায়, স্কুলে অনেক ছাত্র। ফলে শিক্ষকদের পক্ষে একজন ছাত্রকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। ফলে গৃহশিক্ষকের ভূমিকা তাঁর কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ব্রেক লার্নিংয়ের পরামর্শ দিল চন্দ্রচূড়। ছাত্রের কথায়, “এক টানা পড়ার থেকে মাঝে বিরতি নিয়ে পড়লে তাতে কাজ বেশি হয়।”







