ভোট ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস ও শাসক দলের নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করে চলেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে কমিশন তাঁকে সতর্ক করেছে। কিন্তু এরপরও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে থামানো যাচ্ছে না। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।



আরও পড়ুন: চাকরি বাতিলের রায় আদালতের, বিজেপির ষড়যন্ত্র কোথায়? মালদহে প্রচারে এসে পাল্টা অমিত শাহ
মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে সকালেই দুর্গাপুরের বি জোন বয়েজ মাঠে প্রাতঃভ্রমণ সারেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর দলীয় কর্মীদের সঙ্গে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় আনেন তিনি। বলেন, ‘ইডি, সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে চোর, চোর স্লোগান শুনতে হচ্ছে। এ জীবন রেখে কী লাভ? মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিৎ। ৫০ বছর রাজনীতি করে চোর স্লোগান শুনতে হচ্ছে।’ তবে একথা বলার পর সৌজন্য দেখিয়ে ক্ষমাও চান বিজেপি প্রার্থী।



অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাঁদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘সাড়া দেশের সন্ত্রাসবাদীকে যারা এই বাংলায় জায়গা দিয়েছে তাঁদেরই এই অবস্থা। শাহজাহানের মত সন্ত্রাসবাদীকে কে পুষেছে? নির্বাচনের আর কোনও ইস্যু নেই। এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে।’ এই সময় সহানুভূতির ভোট চলছে বলেও দাবি করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ ঘোষ। তাঁর অনুরোধ, তৃণমূল বিরোধী ভোট বাম বা কংগ্রেসে নয় যেন বিজেপিতেই যায়। তিনি বলেন, ‘আপনাদের নীতি এখন থাক। তৃণমূলকে একমাত্র হারাতে পারে বিজেপি। ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন।’







