কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?

Weather Update: কলকাতা, হাওড়া ছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপ প্রবাহ থাকবে। আজ ও আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই রোদ থাকলেও আকাশ আংশিক মেঘলা। এর মধ্যেই জানানো হল, আগামী দুদিন কলকাতায় তাপপ্রবাহ থাকবে না। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে? কী বলছে হাওয়া অফিস?

কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?

আরও পড়ুন: SSC মামলায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সমেত ফেরাতে হবে বেতন

আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। গরমের অস্বস্তি থেকেও রেহাই মিলবে না। মেঘলা হওয়ার কারণেই তাপমাত্রা কমেছে বলে জানা গিয়েছে। আগামী দুদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহ চলবে না তবে কলকাতা, হাওড়া ছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপ প্রবাহ থাকবে। আজ ও আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির গরমের দাপট নিয়ন্ত্রণে আনতে পারবে না।

কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?

রবিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। গত কয়েকদিন ধরেই পারদ ৪০ ডিগ্রির গণ্ডির উপরেই রয়েছে। গতকাল সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বাঁকুড়ায়, ৪৪.৫ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, গত ৫০ বছরে রেকর্ড তাপমাত্রা এবারে। কারণ, বিগত ৫০ বছরে এপ্রিল মাসেই একটানা তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকেনি। চলতি বছর গরম আরও বাড়বে বলেই সতর্ক করেছে আবহাওয়া দফতর।

কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?

কলকাতায় আপাতত চলবে না তাপপ্রবাহ, আকাশ মেঘলা, কোন কোন জেলায় বৃষ্টি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নিচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন