RCB: আইপিএলে সাফল্যের মুখ দেখতে কোচ বদল RCB-র, কে হলেন নতুন কোচ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএলে সাফল্যের মুখ দেখতে ফের হেড কোচ বদল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসে হেড কোচের দায়িত্ব সামলানো অ্য়ান্ডি ফ্লাওয়ার এবার একই দায়িত্বে আরসিবিতে।

আরও পড়ুন: সামনের বছর নাইটদের কোচ রবিন উথাপ্পা! জল্পনা তুঙ্গে

- Advertisement -

অ্যান্ডি ফ্লাওয়ার দায়িত্ব নেওয়ায় চাকরি গেল ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা মাইক হেসন এবং গতবার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় বাঙ্গারের। লখনউয়ের সঙ্গে ফ্লাওয়ারের দু’ বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছে ২০২৩ সালের আইপিএলের পরই।

17

অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন কোচকেই দায়িত্ব দিল আরসিবি। আরসিবি-র এই ঘোষণার পর ফ্লাওয়ার বলেছেন, ‘আরসিবিতে যোগ দিচ্ছি। গর্বিত। মাইক হেসন ও সঞ্জয় বাঙ্গার খুব ভাল কাজ করেছেন।

আইপিএলে সাফল্যের মুখ দেখতে কোচ বদল RCB-র, কে হলেন নতুন কোচ?

16 3

- Advertisement -

সেই কাজটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন চ্যালেঞ্জটা গ্রহণ করলাম।’ তিনি আরও বলেন, ‘ফাফের সঙ্গে ফের একসঙ্গে কাজ করার সুযোগ পাব। এর আগেও একসঙ্গে কাজ করেছি আমরা।’ আইপিএল এ এখনও ট্রফির মুখ দেখেনি আর সি বি। এবার দেখার নতুন কোচ সেই ট্রফির খরা কাটাতে পারেন কিনা।

18 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর