বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে নেই বিরাট! কিন্তু কেন

T20 World Cup: কিন্তু বিরাট কোহলি কেন নির্ধারিত দিনে দলের সঙ্গে গেলেন না, সেই নিয়ে শুরু হয় তুমুল জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাতে আর মাত্র কিছু ঘণ্টা। আগামিকাল এবারের মতো আইপিএলের যবনিকা পতন হচ্ছে। দুয়ারে বিশ্বকাপের। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। শনিবার রাতেই আমেরিকার পথে টিম ইন্ডিয়া। জানা গিয়েছে, ভারত থেকে দুবাই হয়ে আমেরিকা যাবেন রোহিত-দ্রাবিড়রা।

আরও পড়ুনঃ প্রবল শক্তিশালী হচ্ছে রেমাল, আর মাত্র ২৯০ কিমি দূরে

india 3

শনিবার রাতে মুম্বই থেকে দুবাই উড়ে যায় ভারতীয় দল । সেখানে অধিকাংশ ক্রিকেটাররা থাকলেও চোখে পড়ে বিরাটের অনুপস্থিতি। যদিও স্কোয়াডে থাকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহাল এদিন দলের সঙ্গে দুবাই রওনা দেননি। তাঁরা যাবেন আগামী ৩০মে। আইপিএল ফাইনাল রয়েছে রবিবার।

india1 3

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কোনও ভারতীয় ক্রিকেটারই সেই দলে নেই। রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিংহ আইপিএল ফাইনাল খেলবেন। কিন্তু বিরাট কোহলি কেন নির্ধারিত দিনে দলের সঙ্গে গেলেন না, সেই নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। সূত্রের খবর, আমেরিকার ভিসা সংক্রান্ত কাগজপত্রের সমস্যা হয়েছে বিরাটের ।

বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে নেই বিরাট! কিন্তু কেন

india3 3

বেশ কিছু নথিপত্রের কাজ বাকি রয়ে গিয়েছে। তাই আমেরিকা যাওয়ার ছাড়পত্র পাননি কিং কোহলি। ফলে গোটা দল আমেরিকায় পৌঁছে গেলেও বিরাটকে থাকতে হবে ভারতেই। জানা গিয়েছে, কাগজপত্রের সমস্যা সমাধান করে ৩০ মে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেই আমেরিকায় পৌঁছবেন বিরাট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন